1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
ঢাকা-১৫ আসনের ১৪০ মসজিদের ইমামকে কুরআন উপহার দিলেন তারেক রহমান - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ঢাকা-১৫ আসনের ১৪০ মসজিদের ইমামকে কুরআন উপহার দিলেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পবিত্র কুরআন শরীফ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত ১৪০টি মসজিদের ইমামদের পবিত্র কুরআান শরীফ উপহার দিয়েছেন তিনি।

আজ হিজরি ১৪৪৭ সালের ১২ রবিউল আউয়াল। দেশজুড়ে যথাযথ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

আরব সমাজের ‘আইয়ামে জাহেলিয়া’ বা অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি ও আলোর পথ দেখাতে মহান আল্লাহ তা’আলা আজকের দিনেই রাসুলুল্লাহ (সা.)-কে পৃথিবীতে শেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেন। যার জীবনাদর্শই (সুন্নাহ) পরবর্তীতে হয়ে ওঠে ইসলামের মূল ভিত্তি, মুসলিম উম্মাহর পাথেয়।

৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানবজাতির রহমত স্বরূপ মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।

এসব উপহার পৌঁছে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com