1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
আসন্ন নির্বাচনে জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে: ড. সামসুজ্জামান মেহেদী - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

আসন্ন নির্বাচনে জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে: ড. সামসুজ্জামান মেহেদী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

মুহাম্মদ মফিজুল ইসলাম জনি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. শামসুজ্জামান মেহেদী বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। তিন কোটি সত্তুর লক্ষ নতুন ভোটার সহ ১২ কোটি ভোটারের ভোটাধিকার হরণ হলে নাগরিক অধিকার ক্ষুন্ন হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।

আজ ১ নভেম্বর ২০২৫ শনিবার বিকেলে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বিএনপি কার্যালয়ে থানা ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। ড. মেহেদী বলেন, একটা গোষ্ঠী নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে, আরেকটা গোষ্ঠী তাল দিচ্ছে এতে ফ্যাসিবাদী শক্তি লাভবান হবে। তিনি আরও বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে জামালপুরের ১৭ জন শহীদ হয়েছেন। কোনক্রমে তাদের আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না। বিএনপি ক্ষমতায় আসলে খুন, গুম, গণহত্যা সহ যাবতীয় অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে।

দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ পাঠাগার সম্পদক সাজিদ হাসান বাবু, যুবদলের সাবেক সহ মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক আশরাফ হীরা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ দফতর সম্পাদক একেএম আক্রামুজ্জামান হীরা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবু শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, জাহাঙ্গীর আলম লাভলু, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক একরামউদ্দৌলা সিদ্দিকী ময়না প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com