মুহাম্মদ মফিজুল ইসলাম ভুঁইয়া: চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের বুরগী হাইস্কুলের দক্ষিণে খালের ওপর নির্মিত সেতুটির রেলিং ভেঙে এবং পলেস্তার খসে রড বেরিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী,পথচারী এবং বিভিন্ন যানবাহন চলাচল করছে। সেতুটি যেকোন মূহুর্তে ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দ্রুত সেতুটির পুননির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, উপজেলার এ সড়ক দিয়ে বুরগী উচ্চ বিদ্যালয়,মনসুরউদ্দিন মহিলা কলেজ, মিয়ারবাজার,হাসিমপুর,বুরগী,তফিরা,পালগিরি গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করে। জানা যায়, বুরগী হাইস্কুলের দক্ষিণে খালের উপর প্রায় ৪০ বৎসর পূর্বে এ সেতুটি নির্মিত হয়েছিল। ২০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ সেতুটির উভয় পাশের রেলিং ভেঙে গেছে। পলেস্তরা খসে পড়ে পাটাতনের রড বেরিয়ে গেছে। বিভিন্ন অংশে ফাটল দিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড়ো গর্ত। ঝুঁকিপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে দৈনিক শত শত ছোট বড় যানবাহন চলাচল করছে।
এ বিষয়ে হাসিমপুর গ্রামের ডাঃ জাহাঙ্গীর আলম (৫০) জানান যে,হাসিমপুর ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ ও ঐতিহ্যবাহী বুরগী হাইস্কুলের শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। পুরাতন এ সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ সেতুটি দ্রুত পুননির্মাণে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি।
Leave a Reply