1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
কচুয়ার ১০নং গোহট উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কচুয়ার ১০নং গোহট উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা

মুহাম্মাদ মফিজুল ইসলাম ভুঁইয়া
  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত
Oplus_16908288

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-১(কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানেরশীষের প্রার্থী ড.আ.ন.ম এহসানুল হক মিলনের পক্ষে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে ৬নং ওয়ার্ডের নাউলা হরিসভা সংলগ্ন মাঠে  এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সাধারন সম্পাদক মামুন মিয়াজীর সঞ্চালনায় ১০নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শিব্বির হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শরীফুল হক শাহজী, বিএনপি নেতা হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন সুমন,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ মিয়াজী,উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়াজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী বলেন, চাঁদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. আ.ন.ম এহসানুল হক মিলনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কচুয়ায় বিগত সময়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।

স্থানীয় বক্তারা বলেন, কচুয়ায় ধানের শীষ প্রার্থী মিলন ভাইকে বিপুল ভোটে বিজয়ে করবে। যারা বেহেশতের টিকেট দেওয়ার কথা বলে সহজ সরল মা বোনদের ভূল বুঝাচ্ছেন তাদের ব্যাপারে সর্তক দৃস্টি রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com