1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
শিক্ষিত বেকারত্ব দূরীকরণে ধানের শীষের অঙ্গীকার; সীতাকুণ্ডের কুমিরায় নারী মহাসমাবেশে কর্মসংস্থানের দৃপ্ত ডাক - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিক্ষিত বেকারত্ব দূরীকরণে ধানের শীষের অঙ্গীকার; সীতাকুণ্ডের কুমিরায় নারী মহাসমাবেশে কর্মসংস্থানের দৃপ্ত ডাক

মো: রমিজ আলী
  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ময় যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ। গণসংযোগ, লিফলেট বিতরণ, সভা–সমাবেশ ও পথসভাসহ নানা কর্মসূচিতে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম–৪ আসন। এরই ধারাবাহিকতায় বিএনপির মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর পক্ষে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক বিশাল ও প্রাণবন্ত নারীসমাবেশ,যেখানে হাজারো নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কুমিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকায় আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনিস মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর বড় ভাই জসিম আহমেদ চৌধুরী। তাঁকে ঘিরে নারীদের মাঝে ছিল বিপুল উদ্দীপনা ও প্রত্যাশা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির, ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবু তপন দাশ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক ইব্রাহিম, যুবদলের সাবেক সভাপতি এম হেলাল উদ্দিন, সীতাকুণ্ড থানা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এইচ এম ইব্রাহিম, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছির আরাফাত ও নারী নেত্রী কুমছুমা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জসিম আহমেদ চৌধুরী বলেন,

“আজ দেশের সবচেয়ে বড় সংকট হলো শিক্ষিত বেকারত্ব। হাজার হাজার ডিগ্রিধারী তরুণ–তরুণী চাকরির আশায় পথে পথে ঘুরছে। আমরা সেই তরুণদের হাতে ভিক্ষার থালা নয়—কাজ ও মর্যাদার চাবি তুলে দিতে চাই। ধানের শীষ বিজয়ী হলে প্রতিটি ইউনিয়নে কারিগরি, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে যুবসমাজ নিজেরাই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে।”
তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য নারীদের জন্য পৃথক দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে সেলাই, হস্তশিল্প, ব্লক–বাটিক, ফুড প্রসেসিং ও নার্সিংসহ নানা পেশাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে স্বল্পসুদে ঋণ ও বাজার সংযোগের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলা হবে।
সমাবেশ শেষে হাজারো নারী ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোগানে শ্লোগানে কুমিরা এলাকা প্রকম্পিত করে তোলে এবং লায়ন আসলাম চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com