1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মো‌দি - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মো‌দি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) তা‌রেক রহমানকে ফোন করার তথ‌্য সংবাদমাধ্যমকে নি‌জেই জা‌নি‌য়ে‌ছেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পো‌স্টে জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানি‌য়ে‌ছি। বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে তার প্রচেষ্টায় আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই।

ন‌রেন্দ্র মো‌দি বলেন, গভীর শিকড়ে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com