1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
বনদস্যু মুক্ত হবে সুন্দরবন: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বনদস্যু মুক্ত হবে সুন্দরবন: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পঠিত

সুন্দরবনের বনদস্যু দমনে কঠোর পদক্ষেপ ও কার্যক্রম পরিচালনার জন্য বন বিভাগ ও সংশ্লিষ্ঠ আইন শৃংখলা বাহিনীর সাথে এক মতবিনিময় সভা করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

২২ ফেব্রুয়ারী খুলনা সার্কিট হাউজ সন্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। সুন্দরবনের গাছপালা চুরি ও বন্যপ্রাণী হত্যা, জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, মাছ ছিনতাই কিংবা মারধরের ঘটনা ঘটছে অহরহ।

এসকল কর্মকাণ্ড নির্মূলে করণীয় নির্ধারণের জন্য এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবনের বনদস্যু দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে অবাধে জেলেরা মাছ সংগ্রহ করতে পারে।

বিশ্ব ঐতিয্য সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ বাংলাদেশের ফুঁসফুস তাই যেকোন মূল্যে এটি দস্যু মুক্তকরে জেলেদের পাশাপাশি পর্যটক বান্ধব করা হবে বলে জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
উক্ত সভায় বিভাগীয় কমিশনার সহ বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার জেলা প্রসাশক, বনবিভাগ, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com