1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
চাঁদপুরের কচুয়ায় ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

চাঁদপুরের কচুয়ায় ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

জাকির হোসেন সুমন
  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩০৪ বার পঠিত

কচুয়া, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ঈদ উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

রোববার (১৫ মার্চ ২০২৬) সকালে উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদকে সামনে রেখে হতদরিদ্র ও দুস্থ পরিবারের জন্য জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকৃত সুবিধাভোগীদের একটি অংশ এই চাল থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগ রয়েছে, বরাদ্দকৃত কিছু চাল বিতরণ না করে ক্ষমতাশীন দলের কয়েকজন নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এ নিয়ে গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেকেই বিরুপ মন্তব্য করতে দেখা যায়।

স্থানীয় ৮নং ওয়ার্ডের মোঃ পাবেল বলেন, আমার ৮নং ওয়ার্ডের গরীবের চাউল মেরে খাওয়াকে ধিক্কার জানাচ্ছি ঐ রাজনীতিবিদদের। তিনি অভিযুক্তদের দ্রুত দল থেকে বহিস্কারেরও দাবি জানান। জিএস টিটু মিয়াজী নামে একজন লেখেন, যারা গরীবের ১০ কেজি রিলিপের চাউল খায়,তারা নিজেকে কিভাবে নেতা দাবি করে?

এলাকাবাসী জানান, তালিকাভুক্ত অনেক দরিদ্র পরিবার চাল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com