1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
আকষ্মিক থমকে গেল ৫০ বছরের অগ্রযাত্রা - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

আকষ্মিক থমকে গেল ৫০ বছরের অগ্রযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এতটা অগ্রসর নয়। একটা সময়ে দেশে জনপ্রিয় ছিল ফুটবল। ফুটবলাররা মাঠ না ছাড়লে ক্রিকেটাররা খেলার সুযোগ পেতেন না। তারা অধীর আগ্রহে বসে থাকতেন কখন ফুটবলাররা মাঠ ছাড়বে, তারপর খেলতে নামবেন ক্রিকেটাররা।

বিষয়টি আসলে এমন ছিল; পাড়া-মহল্লায়; বড় ভাইরা যখন খেলা শেষে মাঠ থেকে উঠে যেতেন, তখন জুনিয়ররা মাঠে নামার সাহস পেতেন। কখনও বলার সাহস ছিল না, ভাই তোমরা তাড়াতাড়ি মাঠ ছাড়ো, আমরা খেলব। দেশের ক্রিকেট একটা সময়ে এমন অবস্থা ছিল।

দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে বিশ্বকাপে খেলার সুযোগের পাশাপশি টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ৫০ বছরে ধীরে ধীরে উন্নতি করে বিশ্বের ক্রিকেট খেলুড়ে ১১০টি দেশের মধ্যে বাংলাদেশ ১২তম পজিশনে আছে।

সেই অবস্থায় থেকেও বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।

বিসিবির সাবেক এই পরিচালক মনে করেন, সরকারি নগ্ন হস্তক্ষেপের কারণে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না।

আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, ‘৫০ বছর কষ্ট করে এই জায়গায় এসেছে দেশের ক্রিকেট। বাংলাদেশ এখন ১২টি দেশের মধ্যে অন্যতম। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো, জানি না। যারা ক্রিকেট চালাচ্ছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, তারা পরবর্তী বোর্ডের জন্য সমস্যা রেখে গেলেন কিনা। তারা সস্তা জনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে বিশ্বকাপ বয়কট করেছে।’

তিনি আরও বলেন, ‘ফিফা-আইসিসি সব সরকারি হস্তক্ষেপ গ্রহণ করে না। রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি নগ্ন হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। বিসিবি নির্বাচন থেকে শুরু করে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি হস্তক্ষেপ। আইসিসি নিয়ম অনুযায়ী একেবারেই বেআইনি। আমার শঙ্কা হয়, আমরা একঘরে হয়ে গেলাম কিনা; ইমেজ সংকটে পড়ে গেলাম কিনা। ১৪টি দেশ আমাদের বিপক্ষে গেছে। আমাদের চাওয়ার বিপক্ষে গেছে।’

প্রসঙ্গত, জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে মেইল করে বিসিবি।

শেষ দিন পর্যন্ত নিজেদের দাবির পক্ষে অনড় ছিল বিসিবি। বাধ্য হয়েই ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেয় আইসিসি। বাংলাদেশের দাবির বিপক্ষে সিংহভাগ ভোট পড়ায় বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। সরকারি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ বয়কট করে বিসিবি। আর তাতেই বাংলাদেশের ৫০ বছরের অর্জন অনেকাংশে ম্লান হয়েছে বলেই সচেতন মহল মনে করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com