1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
কচুয়ার ১০নং গোহট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠোন বৈঠক ও আলোচনা সভা - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

কচুয়ার ১০নং গোহট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠোন বৈঠক ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মুহাম্মাদ মফিজুল ইসলাম ভুঁইয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-১(কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানেরশীষের প্রার্থী ড.আ.ন.ম এহসানুল হক মিলনের পক্ষে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারী ২০২৬ (শুক্রবার) বিকেলে ৬নং ওয়ার্ডের সাতবাড়িয়া বেপারী বাড়িতে এ উঠোন বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শিব্বির আহমেদ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ১০নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম কন্ট্রাকটর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি আজিজ মাষ্টার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ শরীফুল হক শাহজী,উপজেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক মামুন মিয়াজী,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ মিয়াজী, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক জাকির হোসেন সুমন,বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক তাবারক উল্ল্যাহ, বিএনপি নেতা সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজির মাহবুব,১০নং গোহট উত্তর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রনি মির্জা প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

উঠান বৈঠক ও আলোচনা সভায় বক্তারা বলেন,বিএনপি মনোনীত প্রার্থী ড. আ.ন.ম এহসানুল হক মিলনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কচুয়াকে মাদকমুক্ত করতে ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যারা বেহেশতের টিকেট দেওয়ার কথা বলে সহজ সরল মা বোনদের সাথে শিরকী কাজ করছে তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com