1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
ঝালকাঠি -১ আসনের হাস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজীর মিছিল - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ঝালকাঠি -১ আসনের হাস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজীর মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নবীন মাহমুদ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ঝালকাঠি–১ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার মঈন আলম ফিরোজী হাস প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক মিছিল মিটিং ব্যস্ত সময় পার করছে

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সারাদেশের মতো ঝালকাঠি -১ ( রাজাপুর -কাঁঠালিয়া) আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় রাজাপুরে হাস মার্কা প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মঈন ফিরোজীর নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাইপাস সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে প্রার্থী মঈন ফিরোজী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন। এ সময় তিনি বলেন, রাজাপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। বেকার সমস্যা, নদী ভাঙন রোধে কাজ করবেন এবং তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।
মিছিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com