মুহাম্মাদ মফিজুল ইসলাম ভুঁইয়া: ঢাকাস্থ জাতীয়তাবাদী পরিবার কচুয়ার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারী ২০২৬) সন্ধ্যা ৭ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ জাতীয়তাবাদী পরিবার, কচুয়ার আহবায়ক ড. মোঃ শাহ এমরান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম ও সারফিন আহমেদ এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রধান অতিথির বক্তৃতায় ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কচুয়ার উন্নয়নে সকলের সহযোগিতার আহবান জানাচ্ছি। তিনি বলেন, একটি দল নির্বাচনে ভোট পেতে বেহেশতের টিকিট বিক্রি করছে। আপনারা সকলে সজাগ দৃস্টি রেখে এসব ধর্ম ব্যবসায়ীর মুখোশ উন্মোচন করতে হবে। কচুয়ায় কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকতে পারবে না বলেও তিনি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপি নেতা সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান,সিনিয়র সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মানিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply