1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

উপদেষ্টা হোন আর রাজনীতিবিদ হোন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপ শুরু হতে পারে। তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না।

সারজিস আলম আরও বলেন, ‘সাধু সাবধান। কে কী করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এতো ভালো না!’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com