মুহাম্মাদ মফিজুল ইসলাম ভুঁইয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-১(কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানেরশীষের প্রার্থী ড.আ.ন.ম এহসানুল হক মিলনের পক্ষে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী ২০২৬ (শনিবার) বিকেলে ৬নং ওয়ার্ডের নাউলা মধ্যপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ ও মাদরাসা মাঠে এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সাধারন সম্পাদক মামুন মিয়াজীর সঞ্চালনায় ১০নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম কন্ট্রাকটর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আবু আব্দুল্লাহ নয়ন,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ মাস্টার,১০নং ইউনিয়ন যুবদলের সভাপতি হোসাইন জাকির,উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল হাই,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জয়নাল,উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক জাকির হোসেন সুমন,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ মিয়াজী,৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল কন্ট্রাক্টর,ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন,ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ শরিফ হোসেন,বিএনপি নেতা কামরুল হাসান,করিম শাহজী,হেদায়েত শাহজী,ছাত্রদলের সুমন পাঠান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
উঠান বৈঠক ও আলোচনা সভায় বক্তারা বলেন,বিএনপি মনোনীত প্রার্থী ড. আ.ন.ম এহসানুল হক মিলনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কচুয়াকে মাদকমুক্ত করতে ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কচুয়ায় ধানের শীষের ড.এহসানুল হক মিলন এমপি হলে তিনি শিক্ষামন্ত্রী হবেন। কচুয়ায় কোন চাঁদাবাজ সন্ত্রাসীর জায়গা হবে না। বেহেশতের টিকেট দেওয়ার কথা বলে সহজ সরল মা বোনদের ভূল বুঝাচ্ছেন তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে।
Leave a Reply