1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
চাঁদপুর-১ কচুয়া আসনে গণঅধিকারের প্রার্থী এনায়েত হাসিব - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

চাঁদপুর-১ কচুয়া আসনে গণঅধিকারের প্রার্থী এনায়েত হাসিব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সকল রাজনৈতিক দলে চলছে নানা সমীকরণ। ইতোমধ্যে বিএনপি জামায়াত ও অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী পদচারণায় মুখরিত কচুয়া। ইলিশের বাড়ি চাঁদপুর জেলার কচুয়ায় নির্বাচনী আমেজে সবখানে আলোচনায় উঠে এসেছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সদ্য ঘোষিত চাঁদপুর-১ কচুয়া আসনের ট্রাক প্রতিকের প্রার্থী এনায়েত হাসিব।

গতকাল ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার গণঅধিকার পরিষদ সারাদেশে ১৫০টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে। সেই ঘোষিত তালিকায় চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে ট্রাক প্রতিকের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এনায়েত হাসিব। জনাব এনায়েত হাসিব গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক। এ সংগঠনের সূচনা থেকেই দলের প্রচার,সাংগঠনিক তৎপরতা এবং গণযোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রচার-প্রচারণা ও মিডিয়া সমন্বয়েও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন সমীকরণ যোগ হলেও স্থানীয় ভোটের রাজনীতিতে নতুন মুখ এনায়েত হাসিব তাঁর নির্বাচনী এলাকায় কতটুকু অগ্রসর হবেন তা খতিয়ে দেখবে বলে সচেতনমহল মনে করেন। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের দীর্ঘদিন ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা আধিপত্যের বিরুদ্ধে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে গণঅধিকার পরিষদ স্থানীয় রাজনীতিতে কতটুকু ভিন্নমাত্রা যোগ করবে সেটাই লক্ষণীয়।

স্থানীয় ভোটারদের মতে গণঅধিকার পরিষদের প্রার্থী এনায়েত হাসিব নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা কার্যক্রম ও দলের মূল বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিয়ে কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হন। অন্যান্য দলগুলো নতুন প্রার্থীর চ্যালেঞ্জ মোকাবিলায় কী কৌশল অবলম্বন করে তা দেখার অপেক্ষায় থাকবে বলেই মনে করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com