1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
চাঁদপুরের কচুয়া উপজেলাবাসীর উন্নয়ন ও নারীদের কল্যাণে কাজ করতে চান আমেনা আক্তার পপি - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

চাঁদপুরের কচুয়া উপজেলাবাসীর উন্নয়ন ও নারীদের কল্যাণে কাজ করতে চান আমেনা আক্তার পপি

জাকির হোসেন সুমন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পঠিত
Oplus_16908288

কচুয়া,চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী ও কচুয়া উপজেলাবাসীর উন্নয়ন ও নারীদের কল্যাণে কাজ করতে চান আমেনা আক্তার পপি। কচুয়া তথা সারাদেশের শিক্ষায় নকল দূরীকরণের কারিগর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনে’র হাতকে শক্তিশালী ও কচুয়ার উন্নয়নের ধারা অব্যাহত রেখে এর সুফল সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে চান তিনি।

এদিকে সমাজের সকল নারীদের নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যার পদপ্রার্থী আমেনা আক্তার ওরফে পপি বিনতে তাহের।

তিনি কচুয়া পৌরসভার ধামালুয়া গ্রামের অধিবাসি কচুয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক ও কচুয়া সাব-রেজিষ্টার কার্যালয়ের দলিল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের ভেন্ডারের সুযোগ্য কন্যা।

তাঁর জেঠা মরহুম সোলেমান মিয়া ভেন্ডার কচুয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক। তিনি কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামের উপজেলা প্রবাসী ফোরাম এর প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ইউনুস মোল্লার সহধর্মীনী। তার জেঠাতো ভাই কচুয়া পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ হাবিব, তার ভগ্নীপতি ৯নং কড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী মোঃ জাকির হোসেন মিয়াজী ও তার ফুফাত ভাই রফিকুল ইসলাম রনি বর্তমানে কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি। বিগত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলনকে জয়ী করতে বিভিন্ন এলাকায় গনসংযোগ ও প্রচার প্রচারণার মাধ্যমে নারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে বিজয়ী করতে জোরালো ভাবে কাজ করেছেন তিনি।

আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমেনা আক্তার ওরফে পপি বিনতে তাহের পারিবারিক ঐতিহ্য ও বিএনপি  মহিলা দলের রাজনীতিকে এগিয়ে নিতে উপজেলার সকলের দোয়া,সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com