ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কাছে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী ড. আনম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) দিনব্যাপী গোহট উত্তর ইউনিয়নের নুরপুর, আইনগীরি,নাউলা, মিয়ারবাজার, বুরগী, পালগিরি গ্রামসহ ওই ইউনিয়নের ১০টি পয়েন্টে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিমিয় করেন এহছানুল হক মিলন। এ সময় তিনি ভোটারদের কাছে থেকে ভোগান্তি ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন।
নুরপুর বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এদেশ আফগানিস্তান হয়ে যাবে। কওমী জামায়াতকে বিশ্বাস করতে পারে না। কওমীরা বিএনপিকে এবং আমাকে বিশ্বাস করে। সাধারণ জনগণ মনে করে মিলন এমপি হলে কচুয়ায় শান্তি আসবে। তবে মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভোট আমার প্রয়োজন নেই। সাধারণ জনগণ আমাকে ধানের শীষে ভোট দেবে।
এ সময় সাধারণ জনগণের মাঝে একধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসময় ভোটারদের মুখে স্লোগান শোনা যায়-‘মিলন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই’। ‘১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন’। দল মত নির্বশেষে সাধারণ ভোটারদের উপস্থিতি প্রমাণ করে ধানের শীষে প্রার্থী ড. মিলন এগিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু আব্দুল্লাহ নয়নসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নাউলা চৌরাস্তার পথসভায় সার্বিক সহযোগিতায় ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন সুমন,উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মামুন মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ মিয়াজী প্রমুখ।
Leave a Reply