1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হলেন মোঃ কাওছার হোসেন - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হলেন মোঃ কাওছার হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ কাওছার হোসেন।

আজ ৮ জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাস স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইসমাইল হোসেন আবেগ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আতিকুর রহমান জুয়েল।

উক্ত কমিটির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কচুয়া উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি মামুন মিয়াজী বলেন, নবনিযুক্ত কমিটির সকল সদস্য শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। কচুয়ার গণমানুষের নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহসানুল হক মিলনের নির্দেশে দলের জন্য কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com