স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে মিরসরাইয়ের বারইয়ারহাটে বর্ণাঢ্য আয়োজনে ফুল দিয়ে বরণ ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
শনিবার মিরসরাই সফরকালে তাকে এই সংবর্ধনা জানান মিরসরাই সংসদীয় আসনে বিএনপির সাবেক ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সফল আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
এ সময় মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী মিরসরাই সীমানায় পৌঁছালে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
অভ্যর্থনা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নেতা-কর্মীরা বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর এই সফর মিরসরাই বিএনপির তৃণমূলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে। তারা আগামী দিনের রাজপথের আন্দোলনে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
Leave a Reply