1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
মিরসরাইয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে সংবর্ধনা - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

মিরসরাইয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে সংবর্ধনা

সাকিব চৌধুরী
  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে মিরসরাইয়ের বারইয়ারহাটে বর্ণাঢ্য আয়োজনে ফুল দিয়ে বরণ ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

​শনিবার মিরসরাই সফরকালে তাকে এই সংবর্ধনা জানান মিরসরাই সংসদীয় আসনে বিএনপির সাবেক ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সফল আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
​এ সময় মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী মিরসরাই সীমানায় পৌঁছালে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
​অভ্যর্থনা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নেতা-কর্মীরা বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর এই সফর মিরসরাই বিএনপির তৃণমূলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে। তারা আগামী দিনের রাজপথের আন্দোলনে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com