1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
জনপ্রতিনিধি নয়,সকলের সেবক হতে চাই: এনায়েত হাসিব - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

জনপ্রতিনিধি নয়,সকলের সেবক হতে চাই: এনায়েত হাসিব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক(কচুয়া,চাঁদপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে কচুয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলে কচুয়া পৌর ডাক বাংলোর সভাকক্ষে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করা হয়।

এর আগে গত ২৮ নভেম্বর ২০২৫ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্তে চাঁদপুর-১ কচুয়া আসনে দলীয় প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়।

কচুয়া উপজেলা যুবঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল হাসান স্বপনের পরিচালনায় এসময় গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী এনায়েত হাসিব বলেন, আমি কচুয়ার সন্তান হিসেবে জনপ্রতিনিধি হিসেবে নয়, আপনাদের সহযোগিতা ও পরামর্শে সকলের সেবক হতে চাই। দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের সাথে রাজনীতি করে আসছি। আপনরা সকলেই অবগত আছেন, ভিপি নুরুল হক নুর ভাই বিগত সময়ে কত নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। আমি তার দলের একজন কর্মী হিসেবে কচুয়ার মানুষের পাশে থাকতে চাই। কচুয়ার অবহেলিত মানুষের ভাগ্যে উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সর্বদা জাগ্রত থেকে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে লিখে যাবেন। আমি আপনাদের লেখনির মাধ্যমে সহযোগিতা চাই।

এসময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, সিনিয়র সদস্য সচিব সামিউল প্রধান, যুগ্ম সদস্য সচিব ওমর সালমান, কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুব অধিকার পরিষদ নেতা মো. সালাউদ্দিন শি. উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো: আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেনসহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এনায়েত হাসিব দলীয় নেতাকর্মীদের নিয়ে কচুয়া বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ট্রাক মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com